ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইতালিতে ভবন ধসে তিনটি শিশুসহ নিখোঁজ ১২

ইউরোপের দেশ ইতালির সিসিলি দ্বীপে গ্যাস বিস্ফোরণে একটি চারতলা ভবন ধসে তিনটি শিশুসহ অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন।


রবিবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় ভোররাতে দ্বীপটির রাভানুজা শহরের কেন্দ্রস্থলে ঘটনাটি ঘটেছে বলে নিজেদের দাফতরিক টুইটার একাউন্টে জানিয়েছে দেশটির দমকল বিভাগ।


সংবাদ সংস্থা এএনএসএর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রাকৃতিক গ্যাসলাইনের একটি পাইপ বিস্ফোরিত হওয়ার পরপরই ভবনটিতে আগুন ধরে যায়। আর এতেই হতাহতের ঘটনাটি ঘটে।


দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপ খোঁড়া শুরু করে। এরপর নিখোঁজ লোকজনের মধ্যে এক তরুণ দম্পতিও আছেন। তারা প্রথম সন্তান আগমনের অপেক্ষায় ছিলেন।


এএনএসএ জানায়, বিস্ফোরণে পাশের দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।


উল্লেখ্য, দমকল কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ ও দুইজন নারীকে জীবিত অবস্থাতে উদ্ধার করেছে বলে মার্কিন মিডিয়া সিএনএনের প্রতিবেদনে বলা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑